দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি বেসরকারি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভুয়া চিকিৎসক দিয়ে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে দুজনকে দণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সাফা বাজারে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সৌমিত্র সিনহা উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে জানা যায়, ‘মনির হোসেন সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’-এ দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম চলছিল। বিশেষ করে ভুয়া চিকিৎসকের মাধ্যমে রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল বলে অভিযোগ পাওয়া যায়। তাৎক্ষণিক যাচাইয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত ব্যবস্থা নেয়।
এ ঘটনায় ক্লিনিকের মালিক মনির হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা ও ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ভুয়া চিকিৎসক পরিচয়ে চিকিৎসা দেওয়া পি. সি. বর্মনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং চিকিৎসা খাতে প্রতারণা ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএস/